গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:২৬ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং দুটি পৌরসভা এলাকায় বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে ঠিকাদাররা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পগুলোর কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া-বড়বাইদ সড়ক উন্নয়ন, ধনুয়া-মাওনা বাজার সড়ক মেরামত, মাওনা চৌরাস্তা-উজিলাব সড়ক মেরামত, মাওনা বাজার-গাজীপুর বাজার সড়ক মেরামত, ফাউগাইন-কালীঘাট বাজার সড়ক মেরামত, গোসিংগা বাউনি বাজার-ইজ্জতপুর সড়ক মেরামত এবং শ্রীপুর আনসার রোডের সড়ক মেরামত।

সানা/আপ্র/৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে