গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১১:১৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৪ এএম ২০২৬
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটক নিহত হয়েছেন। আগুনে বাঁশ-কাঠের তৈরি তিনতলা রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার শহরের প্রবেশদ্বার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে তারা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল ১০টার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে। তখনো উদ্ধার ও তল্লাশির কাজ চলছিল। তিনি বলেন, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নিহতের মোট সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে সকাল ১০টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসীম ছয়জন নিহত হওয়ার তথ্য জানান।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, পুলিশ তখনো রিসোর্টের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছিল। মরদেহ না দেখে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানান, সকাল সাড়ে ৬টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের পরিচয়, আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে কতজন পর্যটক ও কর্মচারী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সানা/এসি/আপ্র/১৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে