গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মাকে মারধর, ঘরের দরজা ভাঙচুর এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কানিজ ফাতেমা (৩০) বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কানিজ ফাতেমা কাশিমপুর মৌজায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৬৭ শতক জমি কিনেছেন। জমিটি নামজারি করার পাশাপাশি নিয়মিত খাজনাও পরিশোধ করছেন তিনি। ওই জমিতে টিনশেড ঘর নির্মাণ করে স্বামী আসলাম মল্লিক ও মাকে নিয়ে বসবাস করেন। তবে তাঁকে জমি থেকে উচ্ছেদ করতে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, জমিসংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় অভিযুক্তরা ১০ দিন কারাগারে ছিলেন বলেও দাবি করেছেন অভিযোগকারী। গত ১৪ অক্টোবর মামলাটির ধার্য তারিখ ছিল।

কানিজ ফাতেমার অভিযোগ, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তিনি, তাঁর স্বামী ও মা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শরিফুল ফকির, শাহানারা বেগম, আশা ফকির, আজাদ হাওলাদার ও রাজু হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়জন তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তাঁরা ঘরের দরজা খুলতে বলেন। দরজা না খোলায় ঘরের দুই পাশের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে তাঁরা মারধর শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে কানিজ ফাতেমা ও তাঁর স্বামীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ ছাড়া তাঁর মাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং কিল-ঘুষি মেরে আহত করা হয়। ঘটনার ভিডিও ধারণের সময় কানিজ ফাতেমার কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

কানিজ ফাতেমা জানান, ঘটনার পর তাঁরা ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বাগেরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাওয়ার পথে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা
১৬ অক্টোবর ২০২৬

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা

ন্যায়বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক...

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
১৬ অক্টোবর ২০২৬

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

মিজানুর রহমান: মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিক...

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপকরণ বিতরণ
১৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপক...

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত...

শ্যামনগরে পারিবারিক বিরোধে কুপিয়ে কাকিকে হত্যা, আটক ভাতিজা
১৬ অক্টোবর ২০২৬

শ্যামনগরে পারিবারিক বিরোধে কুপিয়ে কাকিকে হত্যা, আটক ভাতিজা

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে