গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৭ এএম ২০২৬
দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।

চসিক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় অবৈধ পার্কিংয়ের দায়ে এসব মামলা করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চসিকের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমাসহ সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

চসিকের উদ্যোগে পতেঙ্গা এলাকায় নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ করা এবং সাইকেল চালকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়।

সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী

দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্য...

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
১১ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তা...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামের এক ব্যাটারিচ...

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য
১১ অক্টোবর ২০২৬

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে