গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনী হালচাল

গাইবান্ধার ৫টি আসনের ৩৯৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

প্রকাশিত: ১৮:০৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:২৮ এএম ২০২৬
গাইবান্ধার ৫টি আসনের ৩৯৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন। 
পাঁচটি আসনে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছেন জেলা নির্বাচন অফিসার। তালিকা অনুযায়ী জেলার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৮০৩ জন নতুন ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধায় মোট ৬৬৮টি ভোটকেন্দ্র রয়েছে। ৩৯৩টি কেন্দ্রকে “ঝুঁকিপূর্ণ” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর (২৯টি), সাদুল্লাপুর (৪৮টি), পলাশবাড়ী (৪৭টি), ফুলছড়ি (৬৪টি), সাঘাটা (৫৩টি), গোবিন্দগঞ্জ (৭৩টি) এবং সুন্দরগঞ্জ (৭৯টি)।  নির্বাচনের দিন এ সব ভোটকেন্দ্র র‌্যাব পুলিশ ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন প্রশাসনের একাধিক সুত্র। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, মোট ভোটারের মধ্যে পুরুষের তুলনায় ২৫ হাজার ৫৩২ জন বেশি নারী ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। এসব ভোটাররা জেলার ৬৭৫টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ২০ লাখ ৫২ হাজার ৫৯৭ জন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে- খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি- ধানের শীষ), পরমানন্দ দাস (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী- কাঁচি), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র- কলস), মো. কওছর আজম হান্নু (আমজনতার দল- প্রজাপতি), মো. মাজেদুর রহমান (জামায়াত- দাড়িপাল্লা), মো. মোস্তফা মহসিন (স্বতন্ত্র- ঢেকি), মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা) ও শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি- লাঙ্গল)। এ আসনে মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ২ লাখ ১১ হাজার ৫৩৪ ও তৃতীয় লিঙ্গের ৩ জন। গাইবান্ধা-২ (সদর) আসনে- আহসানুল হাবীব সাঈদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী- কাঁচি), মিহির কুমার ঘোষ (কমিউনিস্ট পার্টি- কাস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা), মো. আনিসুজ্জামান খান বাবু (বিএনপি- ধানের শীষ), মো. আব্দুর রশীদ সরকার (জাতীয় পার্টি- লাঙ্গল), মো. আব্দুল করিম (জামায়াত- দাড়িপাল্লা) ও মো. শাহেদুর রহমান (জনতার দল- কলম)। এ আসনে মোট ৪ লাখ ১১ হাজার ৪৬০ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৩৭, নারী ২ লাখ ৯ হাজার ৪১২ ও তৃতীয় লিঙ্গের ১১ জন। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে- অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (বিএনপি- ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (জামায়াত- দাড়িপাল্লা), এসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র- ঘোড়া), মইনুর রাব্বী চৌধুরী (জাতীয় পার্টি- লাঙ্গল), মো. আজিজার রহমান (স্বতন্ত্র- ঢেঁকি), মো. আব্দুল্লাহ আদিল (কমিউনিস্ট পার্টি- কাস্তে), এটিএম আওলাদ হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা), মো. মনজুরুল হক (জনতার দল- কলম), মো. মোছাদ্দিকুল ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ- আপেল) ও মো. সুরুজ মিয়া (গণঅধিকার পরিষদ- ট্রাক)। এ আসনে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ৯ জন। গাইবান্ধা-৪ ( গোবিন্দগঞ্জ) আসনে- কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি- লাঙ্গল), মোহাম্মদ শামীম কায়সার (বিএনপি- ধানের শীষ), মো. আতোয়ারুল ইসলাম (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি- কোদাল), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র- মোটর সাইকেল), আব্দুর রহিম সরকার (জামায়াত- দাড়িপাল্লা) ও সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা)। এ আসনে মোট ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৬২৮, নারী ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ ও তৃতীয় লিঙ্গের ১০ জন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে- এএইচএম গোলাম শহীদ রঞ্জু (স্বতন্ত্র- মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র- হাঁস), মোছা. রাহেলা খাতুন (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী- কাঁচি), মো. আজিজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা), মোহাম্মদ আব্দুল ওয়ারেছ (জামায়াত- দাঁড়িপাল্লা), ফারুক আলম সরকার (বিএনপি- ধানের শীষ), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পাটি- লাঙ্গল), শ্রী নিরমল (কমিউনিস্ট পার্টি- কাঁস্তে) ও হাসান মেহেদী বিদ্যুৎ (স্বতন্ত্র- ঘোড়া)। এ আসনে মোট ৩ লাখ ৮৫ হাজার ২৬০ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ২৭৫, নারী ১ লাখ ৯২ হাজার ৯৮২ ও তৃতীয় লিঙ্গের ৩ জন।

সানা/আপ্র/৩১/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা
১৪ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা

মেহেরপুরে ব্যবসায়িক অংশীদারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে এক...

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়
১৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপ...

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা
১৪ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে