মানিক সরকার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া।
বিকেলে গাজীপুর চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওয়্যারলেস এলাকা থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সানা/আপ্র/১/৯/২০২৬