এস এ খান শিল্টু: মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের বোসপাড়ায় বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে সভাটি সংক্ষিপ্ত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জির, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।
বক্তারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর মাসজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ভৈরব নদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল এবং আলোচনা সভা ও সমাবেশ।
সানা/আপ্র/১/৯/২০২৬