গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৩ এএম ২০২৬
পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
ছবি

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই পক্ষের সমাবেশের প্রস্তুতি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন এক পক্ষের নেতারা। অন্য পক্ষ অবশ্য একই স্থানে দুই সমাবেশের অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার (২৯ আগস্ট) পার্বতীপুর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে দুই পক্ষের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন।

দুপুরে অনুষ্ঠিত এক পক্ষের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন সাদো ও মাহাবুর রশিদ সংগ্রাম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু ও শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, আগামী ১ সেপ্টেম্বর সকালে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে বিএনপির উদ্যোগে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে একই এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

আমিনুল ইসলাম শাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ জেড এম রেজওয়ানুল হকসহ তাঁর অনুসারীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলেও দাবি করেন তিনি।

সম্ভাব্য সংঘাতের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের উচিত তাঁর সমর্থকেরা যাতে কোনো সংঘাতপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকা। একই সঙ্গে তাঁর ডাকা সমাবেশে বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নিলে এবং তা প্রমাণিত হলে তাঁদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এ জেড এম রেজওয়ানুল হকের পক্ষের নেতারা পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে সাবেক বিএনপি নেতা অধ্যাপক জালাল উদ্দিন, সাজেদুর রহমান, সাবেক মেয়র ও শিল্পপতি এ জেড এম মেনহাজুল হক, আকরাম আলী মাস্টার, অহিদুল হক সরদার ও সালেহ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আকরাম আলী মাস্টার দাবি করেন, একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকার অভিযোগ সত্য নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে এ জেড এম রেজওয়ানুল হকের ব্যক্তিগত কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই কার্যালয়টি আগে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো বলেও জানান তিনি।

তিনি আরো দাবি করেন, পার্বতীপুর বিএনপির তৃণমূলের অর্ধেকের বেশি নেতা-কর্মী দীর্ঘদিন ধরে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। তাঁরা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি গত ২১ জানুয়ারি এ জেড এম রেজওয়ানুল হককে দলের সব পদ থেকে বহিষ্কার করে। পরে দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে তাঁর অনুসারী ২২ জন প্রবীণ নেতা-কর্মীকেও বহিষ্কার করা হয়।
সানা/আপ্র/৩০/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার
৩০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর...

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বি...

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী
৩০ আগস্ট ২০২৬

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী

ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু এসেছে মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রীর বহর। বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবা...

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
৩০ আগস্ট ২০২৬

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

টানা পাঁচ ম্যাচে চার হার আর একটি ড্র নিয়ে নিজেদের যেন হারিয়ে খুঁজছিল ইন্টার মায়ামি। অবশেষে মেসিময় এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে