গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মেনু

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেফতার
ছবি

ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মিজান -ছবি প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মিজান ওরফে ‘কুত্তা মিজান’সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেফতার মিজান (৩৪) হাজী মাজার এলাকার আতাব উদ্দিন ওরফে জানু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আগে দুটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা এবং আরো একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সাহিদুল ইসলামের নেতৃত্বে ‘বিশেষ অভিযান-৮১’ চলাকালে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে টঙ্গী বাটা গেটসংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় মিজানকে গ্রেফতার করা হয়।

তাঁর কাছ থেকে এক কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, উদ্ধার করা এক কেজি হেরোইনের আনুমানিক মূল্য কোটি টাকা। একই অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার
২৮ আগস্ট ২০২৬

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওত...

স্বর্ণ ব্যবসায়ী পিন্টুর আত্মগোপনের কারণ নিয়ে ধোঁয়াশা
২৮ আগস্ট ২০২৬

স্বর্ণ ব্যবসায়ী পিন্টুর আত্মগোপনের কারণ নিয়ে ধোঁয়াশা

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উদ্ধারের পরও...

সরকার ভুল পথে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ: সারজিস আলম
২৮ আগস্ট ২০২৬

সরকার ভুল পথে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ: সারজিস আলম

সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে ম...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল
২৮ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে