গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২২:০১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক
ছবি

মো. আকতারুল ইসলাম

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩২৭ টন সার বিক্রির অভিযোগে মো. আকতারুল ইসলাম নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার সরকারি সার গুদাম থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি সার অনুমোদন ছাড়া বিক্রির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নশিপুর এলাকার বিএডিসির সরকারি সার গুদামে দায়িত্ব পালনকালে স্টোরকিপার আকতারুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে বিক্রি করা সারের পরিমাণ ৩২৭ টন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। পরে পুলিশ গুদাম থেকে আকতারুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে সরকারি সার কী প্রক্রিয়ায়, কার কাছে এবং কী উদ্দেশ্যে বিক্রি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক স্টোরকিপারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি। সরকারি সার বিক্রির ঘটনায় আরো কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সানা/আপ্র/২৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা
২৫ আগস্ট ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ঐতিহাসিক ফু...

জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা
২৫ আগস্ট ২০২৬

জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের...

মেহেরপুরে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড
২৫ আগস্ট ২০২৬

মেহেরপুরে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

মেহেরপুরে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে দুই মাস করে ব...

চার খুনে শার্টের রহস্য, পুলিশের বয়ান ঘিরে প্রশ্ন
২৫ আগস্ট ২০২৬

চার খুনে শার্টের রহস্য, পুলিশের বয়ান ঘিরে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে