গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের ছেলে মো. মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গত ৭ আগস্ট একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ৭ আগস্ট রাতে একটি ফোন কল পাওয়ার পর মানিক সরকার বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৪৭০।

সংবাদ সম্মেলনে মানিক সরকারের স্ত্রী বলেন, ওই রাতে একটি ফোন আসার পর তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি প্রশাসনের কাছে দ্রুত মানিক সরকারকে খুঁজে বের করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

মানিক সরকারের বৃদ্ধ বাবা সন্তানের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন। সংবাদ সম্মেলনে তাঁর ভাই, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত মানিক সরকারকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তাঁর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনেরও দাবি জানান তাঁরা।

তাদের প্রত্যাশা—সত্য উদঘাটিত হোক, পরিবার ফিরে পাক তাদের আপনজনকে।
সানা/আপ্র/২৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে