গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৭ এএম ২০২৬
‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ
ছবি

ছবি সংগৃহীত

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষ বাইরে থেকে সিটকিনি লাগানো অবস্থায় ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছরের ছেলে মমিন শাহরিয়ারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান শেরপুরের শ্রীবরদী এলাকার মৃত ইসমাইল হোসেনের মেয়ে। তাঁর দুই সন্তান স্নেহা ও মমিন শাহরিয়ার তাঁর আগের স্বামী কাউসার আহাম্মেদ শাওনের সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তারা ‘পানি পানি’ বলে চিৎকার করছিল। একপর্যায়ে শিশুরা গ্রিলের বাইরে হাত বের করে উদ্ধারের আকুতি জানায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজন বাড়ির মালিককে জানান।

পরে তাঁরা পঞ্চম তলায় গিয়ে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষ বাইরে থেকে সিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান। সেখান থেকে কান্নারত দুই শিশুকে উদ্ধার করা হয়। পাশের একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত জাহানের আগের স্বামী কাউসার আহাম্মেদ শাওন মারা যাওয়ার পর তিনি গোপনে অজ্ঞাত এক যুবকের সঙ্গে বিয়ে করেন। পরে ওই ব্যক্তির সঙ্গে শেখের ভিটা এলাকার ভবনটির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে বাড়ির মালিক বর্তমান স্বামীর নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বা দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং পলাতক বর্তমান স্বামীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
সানা/আপ্র/২৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে