গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

সেনাবাহিনীর হস্তক্ষেপে বদরগঞ্জের মেলার লটারি বন্ধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৯ এএম ২০২৬
সেনাবাহিনীর হস্তক্ষেপে বদরগঞ্জের মেলার লটারি বন্ধ
ছবি

ফাইল ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে পরিচালিত বিতর্কিত কার্যক্রম অবশেষে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। তৌহিদী জনতা ও সচেতন নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলন, বিক্ষোভ এবং স্থানীয়ভাবে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধির অভিযোগের মধ্যে মেলার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫ দিন আগেই লটারির কার্যক্রম বন্ধ হয়ে গেল।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মেলার নামে লটারির মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। লটারির কারণে নিম্নআয়ের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এর প্রভাবে এলাকায় সামাজিক অপরাধ বাড়ছে—এমন অভিযোগ তুলে তৌহিদী জনতা ও সচেতন নাগরিক সমাজ আন্দোলনে নামে। গত ১৪ আগস্ট লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

এর আগে মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে লটারির টিকিট বিক্রির অভিযোগও ওঠে। প্রশাসনের পক্ষ থেকে মেলার বাইরে ভ্রাম্যমাণভাবে টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছিল, নিষেধাজ্ঞা অমান্য করে লটারির কার্যক্রম চললে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে লটারি বন্ধের নির্দেশ দেওয়ার পরও গত বুধবার মেলা কমিটি গোপনে গ্রামগঞ্জে টিকিট বিক্রির চেষ্টা চালায়। এমনকি রাতে লটারির ড্র আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রভাবিত বা ‘ম্যানেজ’ করার চেষ্টাও করা হয় বলে স্থানীয় সূত্রের অভিযোগ। তবে সেনাবাহিনী এতে সাড়া না দেওয়ায় ওই রাতেও লটারির ড্র অনুষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকে মেলার টিকিট বিক্রি ও লটারি-সংক্রান্ত সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে কার্যক্রম বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে লটারি বন্ধের দাবিতে স্থানীয়দের আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছিলেন, লটারিকে কেন্দ্র করে সাধারণ মানুষ আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন এবং এর প্রভাব পড়ছে এলাকার সামাজিক পরিবেশে।

খোলাহাটি মেলায় লটারির কার্যক্রম নিয়ে এর আগেও প্রশাসনিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়। একটি প্রতিবেদনে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লটারির টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার কথা জানানো হয়েছিল।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, “সেনাবাহিনীর হস্তক্ষেপে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার অনৈতিক লটারি কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”

স্থানীয়দের দাবি, শুধু লটারি বন্ধ করাই নয়, মেলার নামে ভবিষ্যতে যাতে কোনো ধরনের জুয়া বা অনৈতিক কার্যক্রম চালানো না হয়, সে বিষয়েও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রাখতে হবে।
সানা/আপ্র/২১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়...

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ই...

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ, কাঁসর-ঘণ্টার ঝংকার আর ঢাকিদের ছন্দময় পরিবেশনা। পছন্দের বাদক দল খুঁজছেন দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে