গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামপুরায় গুলিবিদ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
রামপুরায় গুলিবিদ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ
ছবি

ইয়াসিন খান পলাশ -ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় ইয়াসিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত ওই ব্যক্তি হাতিরঝিল-রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। শুক্রবার (১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

পুলিশ জানায়, পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ দীর্ঘদিন ধরে হাতিরঝিল-রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। প্রায় ১৮ থেকে ২০ বছর কারাভোগের পর তিনি মাসখানেক আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে বর্তমানে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, কারা এবং কী কারণে পলাশকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন।

সানা/কেএমএএ/আপ্র/১২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দা...

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে পাওয়া নগদ ৫ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে খুন হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে