গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকার মৌচাকে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৫ এএম ২০২৬
ঢাকার মৌচাকে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা
ছবি

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন -ছবি সংগৃহীত

রাজধানীর রমনার মৌচাক এলাকার আনারকলি মার্কেটসংলগ্ন গলিতে সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। খবর পেয়ে বিল্লাল সেখানে যান এবং বিরোধ মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে সালিশ চলাকালে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসপাতালে বিল্লালকে নিয়ে আসা তার স্বজন মোবারক হোসেন আকাশ ও মো. লাবলু মোল্লা অভিযোগ করেন, বাবু ও লুৎফুরের নেতৃত্বে হামলাটি চালানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার জানান, সালিশকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত বিল্লাল হোসেন তালুকদারের বাড়ি মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দা...

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে পাওয়া নগদ ৫ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে খুন হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে