গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৪৭ এএম ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
ছবি

ছবি সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতা ও জঙ্গি হামলার সতর্কতার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শাহজালাল বিমানবন্দরের প্রধান প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ভেতরে ও বাইরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়। সব ইউনিটকে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ারপোর্টে প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে তল্লাশি কার্যক্রম আরো কঠোর করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরো জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে বিমানবন্দর, সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও ধর্মীয় ও বিনোদনকেন্দ্রগুলোকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিছু উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতা পরিকল্পনা থাকতে পারে। এ কারণে দেশজুড়ে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় বিমানবন্দরসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভাড়ার সময় টাকার নজর, বাসেই যাত্রীকে শ্বাসরোধে হত্যা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দা...

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের বিয়ের টাকা নিয়ে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুন ইসমাইল

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে পাওয়া নগদ ৫ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে খুন হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে