গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১৮ এএম ২০২৬
মোহাম্মদপুরে অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান চিরুনি অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, রায়ের বাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যায়ক্রমে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। কখনো একযোগে, আবার কখনো ধাপে ধাপে এসব অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে রায়ের বাজার এলাকায় দুটি হত্যাকাণ্ড ঘটলেও দ্রুত সময়ের মধ্যে সেসব ঘটনার রহস্য উদ্ঘাটন করে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। এ কাজে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে দুই প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন, যারা ভবিষ্যতের সব অভিযানে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

ডিসি ইবনে মিজান বলেন, রায়ের বাজার ও বেড়িবাঁধ এলাকায় অপরাধে জড়িতদের বড় একটি অংশ ভাসমান। আশপাশের উপজেলা ও দূরবর্তী জেলা থেকে এসে তারা এখানে বসবাস করছে। নির্দিষ্ট পেশা না থাকায় অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে, যার মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে। তাদের বৈধ জীবিকা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় এলাকা ছাড়তে হবে।

তিনি আরো জানান, বসিলার ক্যাম্পটি আগে থেকেই থাকলেও জনবল কম ছিল। বর্তমানে সেটি শক্তিশালী করা হয়েছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। এলাকাটি মূল থানার আওতার বাইরে হওয়ায় অভিযান পরিচালনায় কিছুটা জটিলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ। রোবববার (১৯ এপ্রিল) রাত ৮টা থেকে শুরু হওয়া এই ব্লক অভিযান রাত ১২টা পর্যন্ত চলে। এতে মোহাম্মদপুর থানা-পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার ও জাফরাবাদসহ বিভিন্ন স্থানে টহল ও মহড়া পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
সানা/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে