গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে ৯ হত্যা শুনানি ২৬ এপ্রিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৫৮ এএম ২০২৬
মোহাম্মদপুরে ৯ হত্যা শুনানি ২৬ এপ্রিল
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফায় পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। এদিন শুনানির জন্য কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এক সপ্তাহ সময়ের আবেদন করেন। তিনি জানান, পরবর্তী তারিখে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।

এ সময় আসামিপক্ষ জানায়, তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করবেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ২৬ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে।

এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার অভিযোগে আসামিপক্ষ সময় চাইলে আদালত ১৫ এপ্রিল নতুন তারিখ ঠিক করে। সেদিনও শুনানি না হওয়ায় দ্বিতীয়বারের মতো তা পিছিয়ে গেল।

চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হলে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন।

এসি/আপ্র/১৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতীয় স্টেডিয়ামের ফুটপাতে যুবকের লাশ
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় স্টেডিয়ামের ফুটপাতে যুবকের লাশ

ঢাকায় জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ ব...

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই
০২ অক্টোবর ২০২৬

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়...

তৃতীয় টার্মিনালের দুর্নীতি মামলায় তারিক সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় টার্মিনালের দুর্নীতি মামলায় তারিক সিদ্দিককে দুদকে তলব

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা ম...

‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেবো’: প্রকৌশলী
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেবো’: প্রকৌশলী

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের টাকা লেনদেনের কথোপকথনের একটি ভিডিও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে