গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রক্তে ফোটা একুশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:২১ এএম ২০২৬
রক্তে ফোটা একুশ
ছবি

আজকের প্রত্যাশা

শাহনেওয়াজ কবির ইমন

 

আমার পূর্বপুরুষের রক্ত বর্ণ দিয়ে লেখা 
গর্বিত এক পদাবলি,
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো 
একুশে ফেব্রুয়ারি-
আমি কী ভুলিতে পারি?’ 

আমাদের শহীদদের রক্তে রঞ্জিত শব্দমালা-
তাদের রক্তের আখরে রচিত প্রতিটি গান;
বিমূর্ত পঙক্তিমালা-
বিদ্রোহ ও সংগ্রামে উচ্চারিত উত্তাল সমস্ত স্লোগান।
দেয়ালে দেয়ালে লিখিত প্রতিটি প্রতিবাদ
ও পোস্টার; তোমার উত্তরসূরি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো-
বিদগ্ধ ফেব্রুয়ারি।
ফাগুন বাতাসে ঝলসিত একুশের যৌবন-
তোমাকে কখনোই ম্লান হতে দেবো না।

তুমি গৌরবোজ্জ্বল প্রাণের আধার-
রক্তে ফোটা একুশ।
তুমি মায়ের স্নেহ ও মাধুর্য নিয়ে উচ্চারিত-
মমতায় আচ্ছাদিত পরম ভালোবাসা।
তুমি বোনের ভয়ার্ত চোখের টলটলে জল;
তুমি ভাই হারানো বেদনার মূল্যবোধের ফসল।
তুমি প্রতীক্ষারত প্রেমিকার নীরব কান্নার আঁচল।
তোমার অপেক্ষায় ছিল বাংলার জনতা-
তোমাকে বুকের ভিতর আগলে রাখবে বলে।

ফাগুন মানেই একুশ, মা-ভাষা-প্রকৃতি-
আমাদের চিরন্তন গর্ব ‘একুশে ফেব্রুয়ারি’।
রক্তে রঞ্জিত পলাশ-শিমুলে ফুটন্ত প্রকৃতি;
যেন হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতীক।
তাই এত মধুর তুমি, ওগো বাংলা ভাষা!
কোটি মানুষের মায়ের ভাষা, প্রাণের ভাষা-
আ-মরি বাংলা ভাষা।

আপ্র/কেএমএএ/২০.০২.২৬

সংশ্লিষ্ট খবর

কবিতাগুচ্ছ
২৫ সেপ্টেম্বর ২০২৬

কবিতাগুচ্ছ

অপ্রতিমের জন্য হাহাকারআহনাফ আবদুল কাদিরতেরো বছর বয়স মানেমায়ের আঁচল ছেড়েএকটু একটু করে পৃথিবী চিনে নেও...

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ
১৮ সেপ্টেম্বর ২০২৬

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি উপন্যাস ‘পথের দাবী’ (আগস্ট, ১৯২৬)। এ বছর এ উপন্যাস প্রকাশ...

নরকের শেষ টেবিল
১৮ সেপ্টেম্বর ২০২৬

নরকের শেষ টেবিল

অন্য সাহিত্য===

কবিতাগুচ্ছ
১৮ সেপ্টেম্বর ২০২৬

কবিতাগুচ্ছ

শরৎ নিয়ে আবু আফজাল সালেহর গুচ্ছ কবিতা শরৎ আসেমেঘের ভেলা নীল আঙিনায়বকের সারি বিল সীমানায়আঁকাবাঁক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই