গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

মোঃ রহমত আলীর দুটি কবিতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
মোঃ রহমত আলীর দুটি কবিতা
ছবি

ছবি সংগৃহীত

মরা নদীর চেয়েও অনর্থক   
  
পর্যাপ্ত জল নেই,
কোনো ঢেউ নেই,
নামমাত্র স্রোতও নেই।
ঠিক কিছু মানুষও হয় এ রকমই,
যাদের কোনো বিবেকজ্ঞান নেই,
বিন্দুমাত্র মানবতাবোধও নেই!

উদ্দেশ্যহীন তো কোনো সৃষ্টিই নেই,
কিন্তু মনুষ্যত্বহীনদের জন্মই
বোধহয় মরা নদীর চেয়েও অনর্থক।
নদী মরে গেলেও রেখা থেকে যায়,
তবে অমানুষ জানোয়ারগুলো মরলে
কী নিয়ে যাবে আর কী রেখে যাবে?

ধুর   
ধুর বাকি আর ক’দিন
চলছে চলেই যাবে
ছায়ার জন্য ছাই মিছে মায়া!

ধুর বেকার সুখের আশা
দুঃখটাই আপন লেখা
আয়নার ভেতর চাঁদ দেখা!

ধুর বোকার স্বর্গে বাস
সূর্যের খোঁজে অন্ধ আজ
পথের পাথরে সাজানো তাজ!

ধুর স্বপ্নগুলোই বৃথা
বাস্তবে নক্ষত্র ধরা ধুলা
যত্তসব ধোঁয়া ধোঁয়া ধোঁকা!

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

শরৎনগর স্টেশনে এক নারী
১৬ অক্টোবর ২০২৬

শরৎনগর স্টেশনে এক নারী

ছোটগল্প===

বিরহ কান্না
১৬ অক্টোবর ২০২৬

বিরহ কান্না

কবিতা===

মায়ার নিজস্ব ঋতু
১৬ অক্টোবর ২০২৬

মায়ার নিজস্ব ঋতু

লামিয়া হাসানকিছু বিকেল আসেকোনো কারণ ছাড়াই সুন্দর-জানালার কার্নিশে রোদ জমে থাকে,দূরের আকাশে মেঘেরা ভে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে