গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

অডিওবুকের বাজারে নামছে ইউটিউব, স্পটিফাই-অডিবলকে টেক্কার প্রস্তুতি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
অডিওবুকের বাজারে নামছে ইউটিউব, স্পটিফাই-অডিবলকে টেক্কার প্রস্তুতি
ছবি

ইউটিউবের মাসে ১৬ ডলারের প্রিমিয়াম গ্রাহক সেবার সঙ্গে অডিওবুক সুবিধাটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে

অডিওবুকের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে গুগলের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এ খাতে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করা স্পটিফাই ও অ্যামাজনের অডিবলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আগামী বছরের শুরুতেই বিশেষ অডিওবুক সুবিধা চালু করতে পারে প্রতিষ্ঠানটি।

মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন সুবিধা চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন বই প্রকাশকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউটিউব।

বর্তমানে ইউটিউবের বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বইয়ের অডিও সংস্করণ পাওয়া যায়। এর মধ্যে কিছু বই স্বত্বমুক্ত হলেও বড় একটি অংশ অনুমতি ছাড়াই বেআইনিভাবে আপলোড করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবোটিক কণ্ঠ ব্যবহার করে অননুমোদিত বইয়ের অডিও রেকর্ডিং প্রকাশের প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে। প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা অসংলগ্ন ও রোবোটিক কণ্ঠের অডিওবুকগুলো এ বেআইনি কার্যক্রমেরই ফল।

তবে অডিওবুক সেবা চালুর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইউটিউব।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইউটিউবের মাসে ১৬ ডলারের প্রিমিয়াম গ্রাহক সেবার সঙ্গে অডিওবুক সুবিধাটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় গ্রাহকেরা এই মূল্যেই মাসজুড়ে সীমাহীন অডিওবুক শুনতে পারবেন, নাকি আলাদাভাবে বই কিনতে হবে, তা এখনো স্পষ্ট নয়। ফিচারটি চালু হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অডিওবুকের বাজারে ইউটিউব কতটা সফল হবে, তা নির্ভর করবে তাদের সংগ্রহে থাকা বইয়ের সংখ্যা এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় সেবাটির মূল্য কতটা প্রতিযোগিতামূলক হয়, তার ওপর।

প্রতিযোগিতায় স্পটিফাই ও অডিবল: অডিওবুকের বাজারে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে স্পটিফাই ও অ্যামাজনের অডিবল। শ্রোতাদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন মূল্যের গ্রাহক সুবিধা দিচ্ছে।

স্পটিফাইয়ের নিয়মিত প্রিমিয়াম গ্রাহকেরা প্রতি মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুযোগ পান। আরো বেশি সময় শুনতে চাইলে মাসে অতিরিক্ত ১২ ডলার দিয়ে ‘অডিওবুকস প্লাস’ সুবিধা যুক্ত করে আরো ১৫ ঘণ্টা শোনার সুযোগ পাওয়া যায়।

এ ছাড়া মাসে ১০ ডলারের ‘অডিওবুকস অ্যাকসেস’ নামে আলাদা একটি পরিকল্পনা রয়েছে স্পটিফাইয়ের। এতে প্রতি মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনা যায়। স্পটিফাইয়ের ওয়েব প্লেয়ারের মাধ্যমে পছন্দের একক বই কেনার ব্যবস্থাও রয়েছে।

অন্যদিকে, অডিওবুকের বাজারের অন্যতম পুরোনো ও বড় প্রতিষ্ঠান অ্যামাজনের অডিবল। মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠানটির অডিওবুক সেবায় মাসে ৯ ডলারের ‘স্ট্যান্ডার্ড’ সদস্যপদে গ্রাহকেরা ক্যাটালগ থেকে প্রতি মাসে একটি বই শোনার সুযোগ পান।

১৫ ডলারের প্রিমিয়াম সদস্যপদে প্রতি মাসে একটি ক্রেডিট বা পয়েন্ট দেওয়া হয়। সেটি ব্যবহার করে কেনা অডিওবুক নিজের সংগ্রহে রাখা যায়। পাশাপাশি পুরো ক্যাটালগ থেকে সীমাহীন বই শোনার সুবিধাও রয়েছে।

এমন প্রতিযোগিতাপূর্ণ বাজারে ইউটিউব তাদের বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগিয়ে কীভাবে নিজেদের অবস্থান তৈরি করে, এখন সেটিই দেখার বিষয়।
সানা/ডিসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার দেখাচ্ছে আশার আলো
১৮ অক্টোবর ২০২৬

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার দেখাচ্ছে আশার আলো

ঢাকার চিরচেনা যানজট, কর্মব্যস্ত মানুষের ভিড়, গাড়ির হর্ন আর দীর্ঘ অপেক্ষা নগরবাসীর প্রতিদিনের জীবনের...

ডার্ক ওয়েবে ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ
১৮ অক্টোবর ২০২৬

ডার্ক ওয়েবে ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারের আয়ো...

ইলন মাস্কের ‘উড়ন্ত’ গাড়ি রোডস্টারের আয় নিয়ে শঙ্কা
১৮ অক্টোবর ২০২৬

ইলন মাস্কের ‘উড়ন্ত’ গাড়ি রোডস্টারের আয় নিয়ে শঙ্কা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়ি উন্মোচন করেছে টেসলা। নতুন তিনটি সংস্করণের এক...

পৃথিবীতে প্রথমবার ফ্রিজ হ্যাকে সবাই অবাক!
১৮ অক্টোবর ২০২৬

পৃথিবীতে প্রথমবার ফ্রিজ হ্যাকে সবাই অবাক!

পৃথিবীতে এই প্রথমবারের মতো হ্যাক হলো ফ্রিজ, তাজ্জব বিশ্ববাসী। আধুনিক যুদ্ধের ধরন কতটা বদলে গিয়েছে, ফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই