গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

এআইয়ে তৈরি গানে ‘মেইড উইথ এআই’ লেবেল দেবে অ্যাপল মিউজিক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
এআইয়ে তৈরি গানে ‘মেইড উইথ এআই’ লেবেল দেবে অ্যাপল মিউজিক
ছবি

অ্যাপলের এ নতুন নীতিমালার মাধ্যমে এআই দিয়ে তৈরি গান শনাক্তের প্রক্রিয়াটি আরো সুনির্দিষ্ট রূপ পাবে -ছবি অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গানে নতুন লেবেল যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল মিউজিক। গানের মূল উপাদানগুলোর বেশিরভাগ জেনারেটিভ এআই দিয়ে তৈরি হলে তাতে ‘মেইড উইথ এআই’ ট্যাগ দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ঠিক কোন পরিস্থিতিতে এই লেবেল প্রযোজ্য হবে বা কবে থেকে এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত মানদণ্ড বা সময়সূচি প্রকাশ করেনি অ্যাপল। এ বিষয়ে অ্যাপলের কাছে জানতে চাইলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি বছরের শুরুতে অ্যাপল মিউজিকে ‘ট্রান্সপারেন্সি ট্যাগ’ ব্যবহারের সুবিধা চালু করা হয়। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি গান আলাদাভাবে চিহ্নিত করার সুযোগ পান শ্রোতারা। তবে লেবেল যুক্ত করার বিষয়টি রেকর্ড লেবেল ও পরিবেশকদের ইচ্ছার ওপর নির্ভর করায় উদ্যোগটি পুরোপুরি সমন্বিত ছিল না বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

নতুন নীতিমালা চালু হলে এআই দিয়ে তৈরি গান শনাক্ত ও চিহ্নিত করার প্রক্রিয়াটি আরো সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক হবে বলে ধারণা করা হচ্ছে।

গানসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সংগীত শিল্পেও এর প্রভাব পড়েছে। নিম্নমানের এআই-নির্মিত গান বা ‘এআই স্লপ’ ঠেকাতে গত মাসে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় রেকর্ড লেবেল আন্তর্জাতিক সংগীতের বিভিন্ন হিট চার্টে এসব গান নিষিদ্ধের আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে।

এদিকে এআই-নির্মিত সংগীত শনাক্তের প্রযুক্তি ও এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে এ বছর আলোচনায় এসেছে নির্দিষ্ট শ্রোতাভিত্তিক সংগীত স্ট্রিমিং সেবা ডিজার।

এআই প্রযুক্তির নেতিবাচক প্রভাব সীমিত রাখা কিংবা প্রযুক্তিটিকে গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নীতি ও পদক্ষেপেও ভিন্নতা দেখা যাচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইন্টারনেটের নতুন লেখার ৩৫ শতাংশই এআই-নির্ভর
২২ আগস্ট ২০২৬

ইন্টারনেটের নতুন লেখার ৩৫ শতাংশই এআই-নির্ভর

ইন্টারনেটে প্রকাশিত নতুন ওয়েব পেজের এক-তৃতীয়াংশেরও বেশি কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্...

২০২৭ সালের আগস্টে ৬ মিনিট অন্ধকারে থাকবে কিছু অঞ্চল
২০ আগস্ট ২০২৬

২০২৭ সালের আগস্টে ৬ মিনিট অন্ধকারে থাকবে কিছু অঞ্চল

২০২৭ সালের আগস্টে ৬ মিনিট অন্ধকারে থাকবে কিছু অঞ্চল২০২৭ সালের ২ আগস্ট এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে...

আগামী সপ্তাহ থেকে ইউটিউবের ভিডিওতে বাড়বে ভিউ
১৯ আগস্ট ২০২৬

আগামী সপ্তাহ থেকে ইউটিউবের ভিডিওতে বাড়বে ভিউ

ভিডিও দেখার হিসাব পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সাধ...

বড়রা পারেনি, এআই ব্যবহারের নীতি বানালো কিশোরেরাই
১৯ আগস্ট ২০২৬

বড়রা পারেনি, এআই ব্যবহারের নীতি বানালো কিশোরেরাই

যুক্তরাষ্ট্রে স্কুলশিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে জাতীয় পর্যায়ে এখনো নির্দিষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই