গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:১৬ এএম ২০২৬
বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা
ছবি

ছবি সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই এক মাসও। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। আইসিসিকে ই-মেইলের মাধ্যমে সেটি জানিয়েও দেওয়া হয়েছে।

একাধিক ই-মেইলের পর জুম মিটিংয়েও আলোচনা করেছে বিসিবি ও আইসিসি। তবে আজ শনিবার আইসিসির একজন প্রতিনিধি বাংলাদেশে আসছেন বিসিবির সঙ্গে মিটিং করতে। যদিও মোট দুজন আসার কথা ছিল। তবে আসছেন মাত্র একজন।

আসছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা পাননি অন্য আইসিসির কর্মকর্তা, যিনি কিনা ভারতীয় নাগরিক।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে আইসিসির প্রতিনিধি দুজন থাকার কথা থাকলেও ভিসা না পাওয়ায় কেবল একজনই আসছেন বৈঠকে যোগ দিতে।

বৈঠকে বিসিবি কর্মকর্তা, সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উপস্থিত থাকবেন।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে