গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাজমুলকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চায় বিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:১৮ এএম ২০২৬
নাজমুলকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চায় বিসিবি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি এবং অন্যথায় বিপিএলসহ সকল খেলা বয়কটের হুমকি দিয়েছে। সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘সম্প্রতি এক বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখপ্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বেগের বিষয়টি জেনে বিসিবি পেশাদারীত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেটের মূল্যবোধ লালনের বিষয়টি নিশ্চিত করতে চায়। নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব নিয়ম-নীতি ও পেশাদার বিধি অনুসারে বিসিবি কঠোরভাবে এসব বিষয় মোকাবিলা করবে।’

পরিচালক নাজমুল ইসলামকে শোকজ দেওয়ার কথা উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ‘ইতোমধ্যে শাস্তিমূলক কার্যক্রম হিসেবে ওই বোর্ড সদস্যকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এরপরই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

খেলা বয়কটের দাবি জানানো ক্রিকেটারদের প্রতি বিসিবির আহবান– ‘বিপিএলের ২০২৬ আসর শেষ পর্যায়ে। দেশের জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট ও বিদেশি সমর্থকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, খেলোয়াড়রাই বিপিএল এবং বোর্ডের অধীন যেকোনো ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডার এবং প্রাণশক্তি। তাই বোর্ডের প্রত্যাশা– ক্রিকেটাররা বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করতে তাদের পেশাদারীত্ব এবং পূর্ব প্রতিশ্রুতি পূরণ করবেন।’

এর আগে বিশ্বকাপ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে গতকাল (বুধবার) বিসিবি পরিচালক নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’

এসি/আপ্র/১৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল
০৫ সেপ্টেম্বর ২০২৬

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে