গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৫ জুলাই ২০২৬

মেনু

জাতীয় দল ছাড়ার ভাবনায় ফাইনালে মারামারি করা সেই আর্জেন্টিনার ফুটবলার!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:১৪ এএম ২০২৬
জাতীয় দল ছাড়ার ভাবনায় ফাইনালে মারামারি করা সেই আর্জেন্টিনার ফুটবলার!
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে উঠতে না পেরে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও বিবেচনা করছেন।

সম্প্রতি শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পারেদেস বলেন, আপাতত তিনি নিশ্চিত নন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন কি না।

তার ভাষায়, ‘আমি জানি না, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় আছি কি না। যা ঘটেছে, সেটা মেনে নিতে সময় লাগবে। সবকিছু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, বিশ্বকাপ ফাইনালে শিরোপার এত কাছে গিয়েও হারার কষ্ট দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। তবে পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত।

পারেদেসের মতে, বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন একসঙ্গে খেলা কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও এখন নিজেদের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।

তিনি বলেন, ‘আমাদের অনেকের জন্যই এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—জাতীয় দলে খেলা চালিয়ে যাব কি না। আমরা অসাধারণ সময় কাটিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছি। কিন্তু একই মান ধরে রেখে একই দলকে একসঙ্গে রাখা কঠিন হবে। শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৫ সালের আন্তর্জাতিক শিরোপা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার অন্যতম সফল প্রজন্মের সদস্য ছিলেন পারেদেস। তবে বিশ্বকাপ ফাইনালের হতাশার পর সেই প্রজন্মের কয়েকজনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের ফুটবলারদের সঙ্গে পারেদেসের উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ব্যাপক আলোচিত হয়। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

ফাইনাল নিয়ে নানা বিতর্ক থাকলেও স্পেনের শিরোপা জয়ে কোনো প্রশ্ন দেখছেন না পারেদেস।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে, চলাকালীন এবং পরে অনেক কথাই বলা হয়েছে। আমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছি। কিন্তু ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা পুরোপুরি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল।’

এখন দেখার বিষয়, কিছু সময় নিয়ে ভাবার পর পারেদেস জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তার অবসর আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি প্রজন্মের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারে।

এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি!
২৫ জুলাই ২০২৬

ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি!

ফুটবল ইতিহাসে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি ছাড়া কল্পনা করা কঠিন। তবে নতুন এক বংশগত গবেষণায় দাবি...

ইয়ামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ইনেস
২৫ জুলাই ২০২৬

ইয়ামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ইনেস

স্পেনের বিশ্বকাপজয় উদযাপনের সময় ধারণ করা কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বা...

মেসির বিদায়ঘণ্টা, আর্জেন্টিনায় চলছে রাজকীয় প্রস্তুতি
২৪ জুলাই ২০২৬

মেসির বিদায়ঘণ্টা, আর্জেন্টিনায় চলছে রাজকীয় প্রস্তুতি

বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর থেকেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ...

লর্ডসেই হচ্ছে বাংলাদেশের টেস্ট
২৩ জুলাই ২০২৬

লর্ডসেই হচ্ছে বাংলাদেশের টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু লর্ডস থেকে সরে গেল ওভালে। তাতেই বাংলাদেশের জন্য খুলে গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে