গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিরোপা তুলে দিয়ে আলোচনায় ট্রাম্প, মঞ্চেও তৈরি হলো বিতর্ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
শিরোপা তুলে দিয়ে আলোচনায় ট্রাম্প, মঞ্চেও তৈরি হলো বিতর্ক
ছবি

বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়; সরিয়ে নেন ফিফা সভাপতি -ছবি রয়টার্স

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিরোপা প্রদানের সেই গৌরবময় মুহূর্তও শেষ পর্যন্ত বিতর্কমুক্ত থাকেনি। ট্রফি তুলে দেওয়ার পর স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় মঞ্চে ট্রাম্পের দীর্ঘক্ষণ অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাম্প। তিন স্বাগতিক দেশের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পদক বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। পরে ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।

কিন্তু ট্রফি হাতে পাওয়ার পর স্পেন দলের উদযাপনের সময় তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। বিশ্বচ্যাম্পিয়নরা যখন শিরোপা নিয়ে উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, অধিনায়ক রদ্রি কয়েকবার ইঙ্গিত করে তাকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি ইনফান্তিনো এগিয়ে এসে ট্রাম্পকে মঞ্চের এক পাশে নিয়ে যান। তবে এরপরও তিনি পুরোপুরি মঞ্চ ছাড়েননি। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 
এর আগে থেকেই ট্রাম্পের বিশ্বকাপ সংশ্লিষ্ট উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রে। ফাইনাল ম্যাচ চলাকালে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন। নিউ জার্সির স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে স্পেন ও আর্জেন্টিনার লড়াই দেখেন তিনি। ম্যাচ শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবেশের সময় ট্রাম্প ও ইনফান্তিনো দর্শকদের একাংশের দুয়োধ্বনির মুখেও পড়েন।

বিশ্বকাপ চলাকালীনও ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে তার সক্রিয় উপস্থিতি নিয়ে সমালোচনা ছিল। তবে ফাইনালের রাতে শিরোপা প্রদান অনুষ্ঠানেই সেই আলোচনা নতুন মাত্রা পায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও ট্রাম্পের মধ্যে করমর্দন হয়নি। বিষয়টি নিয়েও ফুটবল সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়।

তবে বিতর্কের মধ্যেও বিশ্বকাপের মূল মঞ্চে ছিল স্পেনের ঐতিহাসিক সাফল্য। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেররান তরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। অধিনায়ক রদ্রির হাতে ট্রফি ওঠার সঙ্গে সঙ্গে স্প্যানিশ ফুটবলের নতুন যুগের সূচনা হয়।

বিশ্বকাপের চূড়ান্ত মুহূর্তে একদিকে যেমন স্পেনের বিজয় উৎসব, অন্যদিকে তেমনি ট্রাম্পকে ঘিরে মঞ্চের সেই অস্বস্তিকর দৃশ্য-দুটিই ২০২৬ বিশ্বকাপের সমাপনী অধ্যায়ের আলোচিত অংশ হয়ে রইল। 
সানা/আপ্র/২০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে