গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসিদের সম্মানে জাতীয় ছুটি ঘোষণা আর্জেন্টিনায়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১২ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২০ এএম ২০২৬
মেসিদের সম্মানে জাতীয় ছুটি ঘোষণা আর্জেন্টিনায়
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হলেও লিওনেল মেসিদের অর্জনকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতীয় দলের সম্মানে খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন উদ্‌যাপনের জন্য নির্ধারণ করবেন, সেই দিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দলের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হাভিয়ের মিলেই লেখেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ, খেলোয়াড়রা। একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আর্জেন্টিনা সবসময় উঁচুতেই থাকবে।’

পরে আরেকটি পোস্টে তিনি জানান, জাতীয় দলের অর্জন উদ্‌যাপনে জনগণের আগ্রহ বিবেচনায় খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেই দিনটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হবে।

তবে প্রেসিডেন্টের ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ফাইনাল শেষে জাতীয় দলের সব সদস্য একসঙ্গে দেশে ফিরছেন না। অনেক খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাবে যোগ দিতে অথবা ছুটি কাটাতে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।

এএফএর বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের অন্যান্য সদস্যদের একটি অংশ স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যা ৫টার দিকে আর্জেন্টিনায় পৌঁছাবে।

এ পরিস্থিতিতে জাতীয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে