গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ জিতে প্রতিশ্রুতি রাখবেন তো ইয়ামাল!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩২ এএম ২০২৬
বিশ্বকাপ জিতে প্রতিশ্রুতি রাখবেন তো ইয়ামাল!
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। শিরোপা জয়ের পর এখন আলোচনায় এসেছে টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া তার একটি মজার প্রতিশ্রুতি।

বিশ্বকাপ শুরুর আগে নিজের ইউটিউব চ্যানেলে ইয়ামাল জানিয়েছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্‌যাপনের অংশ হিসেবে ভক্তদের ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ারও ঘোষণা দেন।

ইয়ামাল বলেছিলেন,‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

বিশ্বকাপে স্পেনের হয়ে সাতটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। চোট নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঠে তার গতি, ড্রিবলিং ও সৃষ্টিশীলতা প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার চাপে ফেলেছে। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে একাধিক রেকর্ডও গড়েছেন এই স্প্যানিশ তারকা। ১৯ বছর ৬ দিন বয়সে তিনি ফিফা বিশ্বকাপজয়ী ইতিহাসের যৌথভাবে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের কীর্তিও গড়েছেন। তার আগে রয়েছেন শুধু ব্রাজিলের পেলে এবং ইতালির জুসেপ্পে বারগোমি।

এ ছাড়া ইয়ামালই ইতিহাসের প্রথম কিশোর ফুটবলার, যিনি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ—দুই শিরোপাই জিতেছেন।

এখন দেখার বিষয়, বিশ্বকাপ জয়ের পর ভক্তদের দেওয়া সেই মজার প্রতিশ্রুতিগুলো কবে এবং কীভাবে বাস্তবায়ন করেন স্পেনের নতুন তারকা।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে