গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট, ইতিহাসে অনন্য এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০৪ এএম ২০২৬
টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট, ইতিহাসে অনন্য এমবাপ্পে
ছবি

কিলিয়ান এমবাপ্পে -ছবি রয়টার্স

বিশ্বকাপের শিরোপা অধরা থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জিতে টানা দুই আসরে এই পুরস্কার অর্জন করা প্রথম ফুটবলার হলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড।

পুরো টুর্নামেন্টে আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এই কৃতিত্বে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের বিরল রেকর্ড গড়লেন ফরাসি এই গোলমেশিন।

এবারের আসরে ১০ গোল করে এমবাপ্পে আরেকটি ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করেছেন। ১৯৭০ সালে পশ্চিম জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে ১০ গোল করার কীর্তি গড়েন তিনি। এক আসরে তার চেয়ে বেশি গোল আছে শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইনের ১৩টি (১৯৫৮) এবং হাঙ্গেরির শান্দর কচিশের ১১টি (১৯৫৪)।

বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকাতেও নতুন শীর্ষে উঠে এসেছেন এমবাপ্পে। পুরুষদের বিশ্বকাপে তার মোট গোল এখন ২২, যা লিওনেল মেসির চেয়ে একটি বেশি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেই এই রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে। যদিও সেই ম্যাচে ৬–৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে ফ্রান্সকে।

শিরোপা জিততে না পারলেও গোলের ধারাবাহিকতা, রেকর্ড ভাঙা পারফরম্যান্স এবং টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন কিলিয়ান এমবাপ্পে।
সানা/আপ্র/২০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে