গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির ওপর ভরসা ট্রাম্পের, কড়া নিরাপত্তায় বিশ্বকাপ ফাইনাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৫৪ এএম ২০২৬
মেসির ওপর ভরসা ট্রাম্পের, কড়া নিরাপত্তায় বিশ্বকাপ ফাইনাল
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার পাশাপাশি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেনের শিরোপা লড়াইয়ের আগে তিনি প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, লিওনেল মেসির মতো খেলোয়াড়ের বিপক্ষে বাজি ধরা কঠিন। একই সঙ্গে মাঠে তার উপস্থিতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, যার কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।’ তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে। ট্রাম্পের মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনো অটুট রয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।

এবারের বিশ্বকাপে ৩৯ বছর বয়সী মেসি দুর্দান্ত ছন্দে রয়েছেন। পুরো আসরজুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন। সর্বোচ্চ গোলদাতার দৌড়েও শীর্ষে থাকা এই তারকাকে ফাইনালে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে দেখছেন ট্রাম্প।

বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার দাবি, উত্তর আমেরিকায় আয়োজিত এবারের বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আবারও এই আসর আয়োজনের যোগ্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ করে তিনি বলেন, নিজের প্রেসিডেন্সির মেয়াদের মধ্যেই আবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

তবে ফিফার বর্তমান সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আর ২০৩৪ সালের আসরের আয়োজক সৌদি আরব। ফলে নিয়ম অনুযায়ী ২০৩৮ সালের আগে যুক্তরাষ্ট্রের আবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ নেই।

এদিকে ট্রাম্পের মাঠে উপস্থিতিকে কেন্দ্র করে ফাইনালে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বকাপে এটিই তার একমাত্র মাঠে বসে দেখা ম্যাচ। তার নিরাপত্তার দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

কড়া নিরাপত্তার কারণে নিউইয়র্ক-নিউ জার্সি এলাকার মেটলাইফ স্টেডিয়ামে প্রবেশের সময় সমর্থকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, অনেক দর্শককে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

তবে দীর্ঘ অপেক্ষার পর টিকিট যাচাই ও স্টেডিয়ামে প্রবেশে অধিকাংশ দর্শক আর কোনো জটিলতায় পড়েননি। আয়োজকদের ধারণা, কঠোর নিরাপত্তা সত্ত্বেও ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে এবং কিক-অফ বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই।
সানা/আপ্র/২০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে