গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১১ এএম ২০২৬
বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮ লাখ টাকা
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে পৌঁছেছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ এবং উদীয়মান তারকা লামিন ইয়ামালের উপস্থিতিতে শিরোপা নির্ধারণী লড়াইকে ঘিরে টিকিটের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সর্বনিম্ন মূল্যের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৬ হাজার ৪১১ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা।

রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফিফার অফিসিয়াল টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গোলবারের পেছনের সাধারণ আসনের টিকিটের দামও কয়েক হাজার ডলারে পৌঁছেছে।

আপার ডেকের একটি টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১০ হাজার ডলার (প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা)। মাঠের আরও কাছাকাছি আসনের মূল্য উঠেছে প্রায় ১৬ হাজার ডলার বা প্রায় ২০ লাখ টাকা। আর প্রিমিয়াম আতিথেয়তা সুবিধাসংবলিত আসনের দাম পৌঁছেছে ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।

অন্য টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিট ১০ হাজার ডলার থেকে শুরু হয়েছে, আর নিচের সারির কিছু আসনের জন্য চাওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, ম্যাচটির প্রতি ব্যাপক আগ্রহের অন্যতম কারণ লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে মেসির দ্বৈরথও ফুটবলপ্রেমীদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

ফাইনালে জিতলে আর্জেন্টিনা নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তবে ছেলেদের ব্যর্থতা...

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে