গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রেকর্ড দামে বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৪৯ এএম ২০২৬
রেকর্ড দামে বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি
ছবি

রেকর্ড দামে বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি

ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে। এটি এখন কিংবদন্তি এই ব্রাজিলিয়ান ফুটবলারের সবচেয়ে মূল্যবান স্মারক। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড এখনো ধরে রেখেছে দিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি, যার মূল্য উঠেছিল ৯৩ লাখ মার্কিন ডলার।

বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোদেবিজ পেলের ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলে। গত ২৯ জুন শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলা নিলামে আয়োজকদের প্রত্যাশা ছিল জার্সিটির দাম প্রায় ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছাবে। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে না পৌঁছালেও ৪৯ লাখ ডলারের মূল্যেই এটি পেলের স্মারকের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে।

এই জার্সি গায়েই ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন মাত্র ১৭ বছর বয়সী পেলে। সেই ম্যাচে দুটি গোল করে তিনি ব্রাজিলকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই বিশ্বকাপেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের অন্যতম রূপকথা।

হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন পেলে। প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। তৃতীয় ম্যাচেও তাঁর খেলার কথা ছিল না। শেষ পর্যন্ত কোচ তাঁকে সুযোগ দিলে বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন তিনি। ওই ম্যাচে একটি গোলে অবদান রাখার পর কোয়ার্টার ফাইনালে করেন নিজের প্রথম বিশ্বকাপ গোল, যা তাঁকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার স্বীকৃতি এনে দেয়।

এরপর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকে চমকে দেন পেলে। ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে দুটি গোল করেন। এর মধ্যে প্রথম গোলটি—বুকে বল নিয়ন্ত্রণ করে একজন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠানো—আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় গোলটি করেছিলেন হেডে। বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবেও এখনো তাঁর রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।

ফাইনালের পর পেলে ঐতিহাসিক জার্সিটি উপহার দেন তাঁর রুমমেট ও সতীর্থ দিদাকে। হাতে তৈরি সেই জার্সি দীর্ঘদিন দিদার পরিবারের কাছে সংরক্ষিত ছিল। পরে এটি একটি ব্রাজিলীয় জাদুঘরে রাখা হয়। ২০০৪ সালে বর্তমান মালিক জার্সিটি কিনে নেন, যদিও তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন।

অন্যদিকে, ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী জার্সির রেকর্ড এখনো দিয়েগো মারাদোনার দখলে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ গোল এবং কয়েক মিনিট পর ‘শতাব্দীর সেরা গোল’ করা ম্যাচের জার্সিটি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার পেলে ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান। তাঁর ফুটবল ঐতিহ্য ও স্মৃতিকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ আজও অটুট।
সানা/আপ্র/১৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে