গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

৪১০ রানে অলআউট জিম্বাবুয়ে, তাইজুলের ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ০০:৫৫ এএম ২০২৬
৪১০ রানে অলআউট জিম্বাবুয়ে, তাইজুলের ৭ উইকেট
ছবি

৪১০ রানে অলআউট জিম্বাবুয়ে, তাইজুলের ৭ উইকেট

হারারেতে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনজুড়েই বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত অবশ্য তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিনে ৪১০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। তবে ততক্ষণে ২৭০ রানের বিশাল লিড নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। ৭ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৯ ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি। সাকিব আল হাসানও সমান সংখ্যক ফাইফার নিয়েছেন, তাদের উপরে আর কেউই নেই।

১ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। কিন্তু এরপর ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ১০৭ রান।

এর মধ্যে ১৫৩ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন কাইয়া। পরে বেনেটও ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন। মধ্যাহ্ন বিরতিতে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৪৯ রান, তখন তাদের লিড দাঁড়ায় ১০৯ রানে।

লাঞ্চের পর প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। নিজের বল নিজেই ক্যাচ নিয়ে ফেরান বেনেটকে। এরপর কাইয়া ২২৭ বলে ১৪০ রানের দারুণ ইনিংস খেলেও তাইজুলের শিকার হন। একই ওভারে রানআউটে ফেরেন টাফাডজাওয়া সিগা, ফলে কিছুটা ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে ষষ্ঠ উইকেটে ১০২ রানের জুটি গড়ে আবারো নিয়ন্ত্রণ নিয়ে নেন। আরভিন ৬০ ও মাধেভেরে ৫৫ রান করে আউট হন।

শেষদিকে পুরো দায়িত্ব তুলে নেন তাইজুল। ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামুরি, রিচার্ড এনগারাভা ও সর্বশেষ ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ইনিংসে ৭ উইকেট পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের হয়ে বাকি দুটি উইকেট নেন খালেদ আহমেদ, আর একটি আসে রানআউট থেকে।

১০৭.২ ওভারে ৪১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে হবে বাংলাদেশকে। ম্যাচে টিকে থাকতে হলে এখন ব্যাটসম্যানদের বড় পরীক্ষাই অপেক্ষা করছে।

এসি/আপ্র/২৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি
২৫ আগস্ট ২০২৬

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি

উইমেনস এশিয়া কাপে দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাকিস্...

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার
২৫ আগস্ট ২০২৬

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার

 বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ...

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
২৫ আগস্ট ২০২৬

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপ...

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির
২৫ আগস্ট ২০২৬

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির

নতুন কোচ জাভি আলোনসোর অধীনে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে চেলসি। তবে ক্রাভেন কটেজে ফুলহামের বিপক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই