গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৪১ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০১:২০ এএম ২০২৬
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। পরে ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন।

সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের আগমন ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। তার সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নানা বয়সী আর্জেন্টিনার তরুণ ও প্রবীণ ভক্ত সমর্থকরা।

এসময় আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‌‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’

এর আগে, ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। তার সঙ্গে খেলায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও লৌহজং উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রীতি ফুটবল ম্যাচ অংশ নেওয়া আর্জেন্টিনার দুই পক্ষের কেউই গোল দিতে পারেনি। তবে উন্মাদনা ছিল উভয় পক্ষেই।

এসি/আপ্র/২৬/০৬/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো
২০ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নি...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু...

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর

চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবে ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক...

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান
১৯ অক্টোবর ২০২৬

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে আবারও চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি পোশাকে মাঠে নামবে পাকিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই