গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৪:০৭ এএম ২০২৬
কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেলেসাওরা। এদিন শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন কুনহা। অন্য একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ২২ মিনিটে আবারো সুযোগ পেয়েছিল ব্রাজিল। 

ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। চিপ করলেও ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

পরের মিনিটেই অবশ্য গোলের দেখা পায় ব্রাজিল। থিয়াগোর জায়গায় দলে ঢোকা মাতেউস কুনহা লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিয়ুস। হাইতির গোলকিপার জন প্লেসিড শট ঠেকিয়ে দিলেও জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কুনহা। 

৩৬ মিনিটে আবারো কুনহা গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ এক মুভে আক্রমণের শুরুটা করেন ভিনিসিয়ুস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস বাড়ান ভিনি। 

সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের পরই ধাক্কা খায় ব্রাজিল। চোটের কারণে মাঠের বাইরে চলে যান রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে নিজের বেঞ্চ পরীক্ষা করেন আনচেলত্তি। মূল একাদশের খেলোয়াড়দের মাঠে নামান তিনি। কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে মাঠে নেমে বল জালে জড়িয়েছিলেন এন্দ্রিক। কিন্তু অফসাইডে বাদ হয় সেই গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।


এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সেমিফাইনালের বৃত্ত ভেঙে ফাইনালে যেতে চান জ্যোতি
২৪ আগস্ট ২০২৬

সেমিফাইনালের বৃত্ত ভেঙে ফাইনালে যেতে চান জ্যোতি

বারবার সেমিফাইনালে থেমে যাওয়ার বৃত্ত ভেঙে এবার এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায়...

সিনসিনাটি ওপেন জিতে ইউএস ওপেনের প্রস্তুতি সারলেন গাউফ
২৪ আগস্ট ২০২৬

সিনসিনাটি ওপেন জিতে ইউএস ওপেনের প্রস্তুতি সারলেন গাউফ

আসন্ন ইউএস ওপেনের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিলেন আমেরিকান টেনিস তারকা কোকো গাউফ। প্...

তুরস্কে প্রথমবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল সালাহর
২৪ আগস্ট ২০২৬

তুরস্কে প্রথমবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল সালাহর

তুরস্কের ক্লাব ত্রাবজনস্পরের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে নেমেই নিজের জাত চেনালেন মোহাম্মদ সালাহ।...

ফিফা নির্বাচন: দুর্বল ফেডারেশনের দিকে নজর ইনফান্তিনোর
২৪ আগস্ট ২০২৬

ফিফা নির্বাচন: দুর্বল ফেডারেশনের দিকে নজর ইনফান্তিনোর

‘দুর্বল ফেডারেশনগুলোর চ্যাম্পিয়ন’ হিসেবে নির্বাচনী ইশতেহারে নিজেকে তুলে ধরেছেন ফিফা সভাপতি জিয়ান্নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে