গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

ওয়ানডে ২০২৭ বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৭:৩৫ এএম ২০২৬
ওয়ানডে ২০২৭ বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি। ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে আইসিসির এই ইভেন্ট।

ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, গত মে মাসে আহমেদাবাদে আইসিসির এক বোর্ড মিটিংয়ে সূচি নিয়ে সিদ্ধান্ত হয়। তবে সূচির খুঁটিনাটি দিকগুলো নিশ্চিত করা হবে এডিনবরায় আগামী জুলাইয়ে আইসিসির আসন্ন বৈশ্বিক সাধারণ সভায়।

দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ আয়োজন করার সুযোগ পাবে। ৫৪ ম্যাচের মধ্যে অন্তত ৪১ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। ৮ থেকে ১০ ম্যাচ হবে জিম্বাবুয়েতে। নামিবিয়ায় হবে তিন ম্যাচ।

২০০৩ সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৪ দল। প্রত্যেক গ্রুপে থাকছে সাতটি করে দল। এরপর গ্রুপের সেরা তিন দল যাবে সুপার সিক্স পর্বে। সুপার সিক্স থেকে সেমিফাইনাল, ফাইনাল শেষে নির্ধারিত হবে শিরোপাজয়ী দল।

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচির পাশাপাশি আইসিসির পরবর্তী সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও হবে আলোচনা। লাল বলের বৈশ্বিক এই আসরে বর্তমানে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৯। জিম্বাবুয়ে, আফ্গানিস্তান ও আয়ারল্যান্ড পূর্ণ সদস্য দেশ হলেও এখ্নো টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর হবে কিনা, তা নিয়ে আগামী জুলাইয়ে আসতে পারে সিদ্ধান্ত।

সবশেষ ভারতে হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০ দল। পুরো টুর্নামেন্টে সব ম্যাচ জিতে ফাইনালে গিয়ে হেরেছিল ভারত। অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি, বললেন ‘অসম্মান করবেন না’
১২ জুলাই ২০২৬

রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি, বললেন ‘অসম্মান করবেন না’

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের ম্যাচে শুধু মাঠের উত্তেজনাই ন...

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
১২ জুলাই ২০২৬

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নদের থামাতে ১০ জন নিয়েও দীর্ঘ সময় দুর্দান্ত লড়াই করেছে সুইজারল্যান্ড। কিন্তু অতিরিক্ত...

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে বিদায়, সেমিতে ইংল্যান্ড
১২ জুলাই ২০২৬

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে বিদায়, সেমিতে ইংল্যান্ড

বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের রূপকথার যাত্রা শেষ করে সেমিফাইনালে জায়গ...

মেসি নিরিবিলি হাঁটেন, তবু বদলে দেন ম্যাচের ভাগ্য
১১ জুলাই ২০২৬

মেসি নিরিবিলি হাঁটেন, তবু বদলে দেন ম্যাচের ভাগ্য

দূর থেকে দেখলে মনে হতে পারে, ছুটির বিকেলে পার্কের নিরিবিলি পথে হাঁটছেন কেউ। অথচ সামনে চলছে বিশ্বকাপে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে