গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ খেলতে না পারার ভয়ে ছিলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
বিশ্বকাপ খেলতে না পারার ভয়ে ছিলেন ইয়ামাল
ছবি

ছবি সংগৃহীত

বার্সেলোনার হয়ে চোটে পড়ার পর বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কা উঁকি দিয়েছিল লামিনে ইয়ামালের মনে। চোট যেন গুরুতর না হয়, সেই প্রার্থনা করেছিলেন তরুণ এই স্প্যানিশ তারকা। 

গত ২২ এপ্রিল লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন পায়ে টান লাগার। ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি।


পরদিন পরীক্ষায় তার বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা জানায় বার্সেলোনা। ফলে মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারেননি। ১৮ বছর বয়সী এই ফুটবলার এখন বিশ্বকাপের জন্য স্পেন দলের সঙ্গে যোগ দিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে তিনি খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। 

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিওতে ইয়ামাল স্বীকার করে নিলেন, একপর্যায়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ভয় জেঁকে ধরেছিল তাকে। 

“চোট পাওয়ার মুহূর্তটা আমার মনে আছে। মনে মনে প্রার্থনা করছিলাম, যেন গুরুতর কিছু না হয়, শুধু পেশিতে সামান্য টান লাগা বা ওরকম কিছু, কারণ বিশ্বকাপ খুব কাছে ছিল। আমি জানতাম যে হ্যামস্ট্রিংয়ের চোট, যদিও আমার আগে কখনও এমন হয়নি। 

“ভয় পাচ্ছিলাম যে, এটা গুরুতর কিছু অথবা চোট আবার ফিরে আসতে পারে, আর তাতে আমি বিশ্বকাপ খেলতে পারব না।”


ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে অধীর হয়ে আছেন ইয়ামাল। সময়ের সেরা ফুটবলারদের একজন তিনি। বিশ্বকাপে তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও থাকবে বেশি। সবকিছুকে আলিঙ্গন করেই মাঠে নামার অপেক্ষায় তিনি। “প্রত্যাশা বেশি হলে আরও ভালো খেলি, নিজের খেলার মান উন্নত হয়। 

 

আমার প্রত্যাশা যদি অন্য কোনো খেলোয়াড়ের মতো হতো, তাহলে হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। এভাবেই ভালো লাগে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই এবং উপভোগ করি।” “অবশেষে সেই মুহূর্তটা এসে গেছে। 

 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই এই দিনটার কথা ভাবছিলাম। আমরা সবাই খুব রোমাঞ্চিত। 

আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামব এবং সবকিছু জেতার জন্যই লড়ব।” 

আগামী ১৫ জুন নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। 

 

তার আগে আগামী বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে ও ৯ জুন পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

 

ডিসি/আপ্র/০১/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা

দারুণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ...

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে