গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে মুখিয়ে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৩:১৭ এএম ২০২৬
তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে মুখিয়ে মাহমুদউল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। 

আগামী ২০২৮ যুব বিশ্বকাপ আসর বসবে বাংলাদেশে। সেই পর্যন্ত যুব দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ। 

 

তামিমের আগ্রহতে মাহমুদউল্লাহকে যুক্ত করা হয়েছে যুব দলের সঙ্গে। এরপর বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ থেকেও বড় পরিকল্পনা করে মাহমুদউল্লাহকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। 

 

টি-স্পোর্টসকে দেওয়া এক স্বাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেন, ‘একদিন বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করেছিলেন। এরপর আমি তার সঙ্গে কথা বলি যে, যেহেতু আমি পেশাদার ক্রিকেট খেলছি, তাই আমি তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য একটি সময় বের করতে পারি এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি।

 


আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আবারও বলছি, এটা আমার জন্য একটি ভালো সুযোগ। আমি মনে করি, ইনশাআল্লাহ, যদি আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি এবং বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে তরুণদের সাহায্য করতে পারি, তাহলে আমি খুবই খুশি হব।’ 

 

২০২৫ সালের সেপ্টেম্বরে মাহমুদউল্লাহ বিসিবি আয়োজিত একটি বিশেষ ব্যাটিং কোর্সে অংশ নেন। সে সময় ধারণা করা হয়েছিল, মাহমুদউল্লাহ ধীরে ধীরে কোচিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন। আর মেন্টরিং ভূমিকায় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটে তার অন্তর্ভুক্তি সেই পথচলার প্রথম ধাপ বলেই মনে হচ্ছে। 

এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়, কারণ আমি যত বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা যা কিছু অর্জন করতে পেরেছি। আমি মনে করি, এখন বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। 

 

এটাই মূল উদ্দেশ্য।’

ডিসি/আপ্র/২৫/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে