গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন অসম্পূর্ণ রয়েছে পাঁচটি আসর ধরে। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারো খেলবে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কাফু বিশ্বাস করেন, ২০২৬ সালের আসর তাদের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়। 

ইয়োকোহামায় ২০০২ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতা ব্রাজিলের অধিনায়ক ছিলেন কাফু। 

পাসাদেনায় ১৯৯৪ সালে পেনাল্টিতে ইতালিকে হারানোর দলেও ছিলেন তিনি। গতকাল (সোমবার) মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাবেক ব্রাজিলিয়ান রাইট ব্যাক বললেন, ‘শেষ ট্রফি জেতার ২৪ বছর পর, আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কালো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। 

তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন।’ কাফুর মতে, ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী। এই বছরের টুর্নামেন্টের জন্য আনচেলত্তিকে রক্ষণে মনোযোগ দিতে হবে। তিনি বললেন, ‘কারণ যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায়, তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে।’ 

কাফুর আশা, প্রায় সময় বিতর্কে জড়িয়ে পড়া ভিনিসিয়ুস জুনিয়র এবারের বিশ্বকাপে দারুণ সময় কাটাবেন। তিনি বলেন, ‘যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। 

ওই আট ম্যাচে (যদি ফাইনালে ওঠে) ভিনিসিয়ুস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কী করতে পারে, সেটা প্রমাণ করার।’


গত ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস, তাতে আগের ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর তৈরি হওয়া সন্দেহ কেটে গেছে। 

ওই ম্যাচে ১৯ বছর বয়সী এন্দ্রিক ঝলক দেখান। এই টিনএজারকে ফরাসি ক্লাব লিওঁর কাছে রিয়াল মাদ্রিদের ধার দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ ছিল বলে মনে করেন কাফু। 

তিনি বলেন, ‘আমি মনে করি এটা তার জন্য ভালো সময়। এটা তার অনেক ভালো করেছে। তাকে বিকশিত করতে, খেলতে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে সাহায্য করেছে। 

রিয়াল মাদ্রিদে অনেক বেশি তারকা, তাদের মধ্যে একজন তরুণ খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে অল্পবয়সী খেলোয়াড়, যে ব্রাজিলের জন্য অনেক অবদান রাখতে পারে। আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবে দেখবে।’

 

ডিসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে