গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

গ্যালারিতে বসে খেলা দেখলেন জাইমা রহমান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
গ্যালারিতে বসে খেলা দেখলেন জাইমা রহমান
ছবি

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের খেলা দেখতে মিরপুরে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর কিছু সময় পর স্টেডিয়ামে এসে গ্যালারিতে বসে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জাইমা রহমান। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে বাড়তি ভিড় ও উচ্ছ্বাস তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই পরিস্থিতি এড়াতেই এবার তিনি প্রেসিডেন্ট বক্সে না বসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে সাধারণ দর্শকদের কাছাকাছি অবস্থান নিয়েছেন।

এদিকে সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্বাগতিকরা ম্যাচে ভালো শুরুর প্রত্যাশায় মাঠে নামে।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো
২০ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নি...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু...

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর

চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবে ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক...

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান
১৯ অক্টোবর ২০২৬

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে আবারও চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি পোশাকে মাঠে নামবে পাকিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই