গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রুবেলের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:২১ এএম ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রুবেলের
ছবি

ছবি সংগৃহীত

টেস্ট ক্রিকেকটে আরও আগেই বিদায় বলেছিলেন রুবেল হোসেন। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেললেও ২০২২ সালে এসে দীর্ঘ সময়ের ক্রিকেটকে বিদায় বলেন এই ফাস্ট বোলার। 

এদিকে বুধবার নিজের ফেসবুকে পেজের মাধ্যমে বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন সাবেক এই পেসার। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ।


কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন রুবেল, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। 

বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।  অনেক ভালোবাসা সবার প্রতি।’ ২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। যদিও টেস্টের আগেই ওয়ানডে অভিষেক হয়েছিল রুবেলের। ২০০৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় রুবেলের। 

সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে। ২০১৫ বিশ্বকাপে তার বোলিংয়েই ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। 

অন্যদিকে ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল সর্বশেষ ম্যাচ খেলেছেন একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। কুড়ি ওভারে ওয়ানডের মতো অতোটা সফল ছিলেন না তিনি। ২৮ ম্যাচে রুবেলের উইকেট সংখ্যা ২৮টি।

 

ডিসি/আপ্র/১৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে