গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ‘সতর্ক’ নান্নু

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:২৮ এএম ২০২৬
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ‘সতর্ক’ নান্নু
ছবি

ফাইল ছবি

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে হলে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আটের মধ্যে থাকা বাংলাদেশের জন্য এখন বাধ্যতামূলক। পাকিস্তান সিরিজে দারুণ জয়ে টেবিলের নয় নম্বরে উঠে আসলেও, লক্ষ্যপূরণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। 

বিসিবির নবনিযুক্ত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু মনে করিয়ে দিলেন, এই সিরিজকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হন নান্নু।


তিনি বলেন, ‘বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আমাদের জন্য প্রতিটি পয়েন্ট এখন অতি মূল্যবান। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল। ঘরের মাঠে খেলা হলেও এই সিরিজকে হালকাভাবে নিলে আমরা আবারও বিপদে পড়তে পারি। আমাদের সঠিক সময়ে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’
আইপিএল এবং ইনজুরি সমস্যার কারণে নিউজিল্যান্ডের মূল দলের বেশ কয়েকজন তারকা বাংলাদেশে আসছেন না। 

তবে সফরকারীদের ‘খর্বশক্তি’র তকমা দিতে নারাজ সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে, যেকোনো কন্ডিশনে নিউজিল্যান্ড লড়াই করার সামর্থ্য রাখে, তাই তাদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলাটাই এখন মূল লক্ষ্য। 

বাংলাদেশ দলের ওপেনিং ও মিডল অর্ডারের সাম্প্রতিক ফর্ম নিয়ে ক্রিকেটপাড়ায় বেশ দুশ্চিন্তা রয়েছে। তবে নান্নু খেলোয়াড়দের ওপর আস্থা রাখার পক্ষপাতি। 

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো খেলোয়াড়কে বিচার করতে হলে অন্তত ৫-৬টি ইনিংস সুযোগ দিতে হবে। হুট করে টপ অর্ডারে কাউকে নামিয়ে দিয়ে ৪-৫ ইনিংস দেখে বাদ দিয়ে দিলে সেই খেলোয়াড় থেকে প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব নয়। আমাদের ধাপে ধাপে চিন্তা করে এগোতে হবে।’

 

ডিসি/আপ্র/১২/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তবে ছেলেদের ব্যর্থতা...

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে