গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টাইব্রেকারে জিতে এশিয়ান গেমসে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:২৩ এএম ২০২৬
টাইব্রেকারে জিতে এশিয়ান গেমসে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

 জয়ের পথে থাকা বাংলাদেশের আকাশে হঠাৎই জমে উঠল শঙ্কার মেঘ। শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ শুট আউটে টেনে নিয়ে গেল হংকং। 

সেখানে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে গেল তারা। স্বস্তির জয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেট পেল বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ। 

দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। 

এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।


গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জিতল। তাতে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো দলের। আগামী শুক্রবার দল পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষে মুখোমুখি হবে চাইনিজ তাইপের। হংকং চায়নার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। 

চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। একটু পর এক গোল ফিরিয়ে দেয় হংকং। দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হংকংকে সমতা ফেরান আহমেদ ইশতিয়াক। 

এই কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াইয়ে। 

৪৮তম মিনিটে আশরাফুল পিসি কাজে লাগানোর আগে-পরে দুই গোল করে হংকং। তাতে ৪-৪ সমতায় ফিরে ম্যাচ। টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির লক্ষ্যভেদে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। 

 

এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

 

ডিসি/আপ্র/০৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল
০৫ সেপ্টেম্বর ২০২৬

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে