গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাটেনি আইনি জটিলতা, পাকিস্তান সিরিজেও নেই সাকিব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪১ এএম ২০২৬
কাটেনি আইনি জটিলতা, পাকিস্তান সিরিজেও নেই সাকিব
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবারও কবে দেখা যাবে—এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায়। অনেক জল্পনা-কল্পনা চললেও আসন্ন পাকিস্তান সিরিজে বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলার কোনো সম্ভাবনা নেই। 

ফলে ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হলো। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে হঠাৎ করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়ে নির্বাচকদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব ছিল। বিশেষ করে, দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে না থাকায় তাকে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে নামানো কতটা যৌক্তিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও সাকিবের ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে চলমান মামলার আইনি জটিলতা। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তিনি এখনো দেশে ফেরেননি।


সাকিবের আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের মামলার বিষয়ে কাজ চলছে। বিসিবির পক্ষ থেকে নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

মন্ত্রণালয় এবং আমাদের লিগ্যাল টিম যৌথভাবে এটি নিয়ে কাজ করছে।’ তবে জটিলতা থাকলেও সাকিবকে দ্রুত ক্রিকেটে ফেরানোর ব্যাপারে আশাবাদী বিসিবি। 

আসিফ আকবর আরও যোগ করেন, ‘আমরা খুব আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। সারা বাংলাদেশের মতো আমরাও সেই অপেক্ষায় আছি।’ 

উল্লেখ্য, আগামী ১১ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

বয়স ৩৬ হলেও ফেরার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন ভুবনেশ্বর
০৭ সেপ্টেম্বর ২০২৬

বয়স ৩৬ হলেও ফেরার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন ভুবনেশ্বর

নির্বাচকদের নজরে নেই তিনি অনেকদিন ধরেই। ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএলে যতই ভালো পারফরম্যান্স দেখান না ক...

দীর্ঘদিন পর ফিরছে খেলা, খুলনা-বরিশালে বিসিবির নতুন টুর্নামেন্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন পর ফিরছে খেলা, খুলনা-বরিশালে বিসিবির নতুন টুর্নামেন্ট

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণাঞ্চলের একমাত্র টেস্ট ভেন্যু হলেও এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট...

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চেলসিকে হারাল আর্সেনাল
০৭ সেপ্টেম্বর ২০২৬

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চেলসিকে হারাল আর্সেনাল

মাত্র দুই মিনিটেই আর্সেনালের জালে লুটোপুটি খেয়েছিল বল। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই আক্রমণের ঝড় তোলে...

দক্ষিণ আফ্রিকা সফরের দলে টিকে গেলেন লাবুশেন, চমক কনোলি
০৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের দলে টিকে গেলেন লাবুশেন, চমক কনোলি

সবশেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, তিন বছরেরও বেশি সময় ধরে অধরা সেঞ্চুরি, সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 47 মিনিট আগে