গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অনিশ্চয়তায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
অনিশ্চয়তায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
ছবি

ছবি সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িযে পড়েছে পাকিস্তান। আঞ্চলিক এই উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফর। 

এই সফরে তিনটি ওয়ানডে খেলার কথা দুই দলের। সূচি অনুযায়ী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

এই সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সর্বশেষ তারা গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিল। পাশাপাশি, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

পাকিস্তানের গণমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটলে তবেই সিরিজটি এগোতে পারে। 

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সম্ভাব্য স্থগিতাদেশ নিয়ে কোনো চিঠি পাননি তারা। 

বিসিবি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এখন দেখার বিষয়, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দল নির্ধারিত সময়েই ঢাকায় আসে কি না।

 

ডিসি/ আপ্র/ ২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে