গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-শাহিনদের ৫০ লাখ রুপি করে জরিমানা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-শাহিনদের ৫০ লাখ রুপি করে জরিমানা
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট দলে অস্থিরতা আরও বেড়েছে। হতাশাজনক পারফরম্যান্সের জেরে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ তীব্র হয়। পরবর্তীতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনালের পথ কার্যত বন্ধ হয়ে যায়। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও তা শেষ চারে ওঠার জন্য যথেষ্ট ছিল না।


বোর্ডের উচ্চপর্যায়ে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে। সেই প্রেক্ষাপটেই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। 

 

সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণের সুযোগ বারবার এলেও দল তা কাজে লাগাতে পারছে না। 

তার মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট এখন কৌশল ও পরিকল্পনাভিত্তিক; সেখানে পাকিস্তান পিছিয়ে রয়েছে। আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ মনে করেন, দীর্ঘদিন ধরে সুযোগ পাওয়া কয়েকজন ক্রিকেটার গুরুত্বপূর্ণ আসরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। 

এখন সময় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগোনোর। দলের সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাও প্রশ্নের মুখে। 

 

সাবেক অধিনায়ক ও বর্তমান অধিনায়ক সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজের মতো অভিজ্ঞদের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। নেতৃত্বের দায়িত্ব থেকে আগা সরে দাঁড়াতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

 

ডিসি/ আপ্র/ ২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে