গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ামিতে মেসির আবাসন সাম্রাজ্য

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
মায়ামিতে মেসির আবাসন সাম্রাজ্য
ছবি

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের বাকিটা সময় এখানেই থাকবেন তিনি। এর মাঝেই সেখানকার শহর ব্রিকেলের বিলাসবহুল আকাশছোঁয়া ভবনেও দাপুটে বিচরণ করছেন লিওনেল মেসি।

সম্প্রতি সিপ্রিয়ানি রেসিডেন্স মায়ামিতে চারটি বিলাসবহুল কন্ডোমিনিয়াম (অ্যাপার্টমেন্ট) কিনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৮০ তলার এই টাওয়ার ব্রিকেল শহরের কেন্দ্রস্থলে গড়ে উঠছে। এর মধ্য দিয়ে শহরটির সঙ্গে মেসির সম্পর্ক আরো দৃঢ় হলো।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি সিপ্রিয়ানি রেসিডেন্সে শীর্ষ তলায় চারটি ইউনিট কেনার চুক্তি করেছেন। বিলাসবহুল এই প্রকল্পটি বর্তমানে ১৪২০ সাউথ মায়ামি অ্যাভিনিউতে নির্মাণাধীন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসবের মধ্যে একটি আবাসনের মূল্যই প্রায় ৭৫ লাখ ডলার। 

মাস্ট ক্যাপিটাল নির্মিত এবং ফরচুন ডেভেলপমেন্ট সেলসের একচেটিয়া তত্ত্বাবধানে পরিচালিত এই টাওয়ারটি যুক্তরাষ্ট্রে সিপ্রিয়ানির প্রথম গ্রাউন্ড-আপ আবাসিক প্রকল্প (একেবারে শূন্য থেকে, জমি কিনে ভিত্তি গড়ে নতুন করে আবাসিক ভবন নির্মাণ করা)। ভবনটির নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হওয়ার কথা।

মেসি যে ভবনটিতে অ্যাপার্টমেন্ট কিনেছেন, সেখানে এক থেকে চার শয়নকক্ষের মোট ৩৯৭টি অ্যাপার্টমেন্ট থাকবে। যার একেকটির প্রারম্ভিক মূল্য ১৭ লাখ ডলার। মেসির কেনা ইউনিটগুলো তাকে একটি বিশেষ মালিকগোষ্ঠীর অংশ করেছে, যা ‘দ্য কানালেত্তো কালেকশন’ নামে পরিচিত। ভবনের শীর্ষে ১৮টি তলায় মাত্র ছয়টি পেন্টহাউস এবং ৬৮টি অতিবিলাসবহুল আবাসন নিয়ে একটি সীমিত ও বিশেষ আবাসন গড়ে তোলা হয়েছে।

মেসির কেনা ইউনিটগুলোর সুনির্দিষ্ট বিন্যাস জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, অন্তত একটি ইউনিটের আয়তন প্রায় ৩,৫০০ বর্গফুট এবং সেখানে চারটি শয়নকক্ষ রয়েছে। সিপ্রিয়ানি টাওয়ার থেকে মায়ামির আকাশ ও বিসকেইন উপসাগরের চারপাশজুড়ে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যাবে। মেসির মতো তারকার জন্য গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবনটিতে এর নিশ্চয়তা আছে।

এর আগে গত বছর দক্ষিণ ফ্লোরিডায় সানি আইলস বিচে পোরশে ডিজাইন টাওয়ারেও একটি বাড়ি কেনেন মেসি। এভাবে বাড়ি কেনা স্পষ্টভাবেই দীর্ঘমেয়াদে তার ফ্লোরিডায় থাকার ইঙ্গিত দেয়। 

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন মেসি। পাশাপাশি সাম্প্রতিক নানা ঘটনাও ইঙ্গিত দেয়, আর্জেন্টাইন তারকা হয়তো শিগগিরই মায়ামি ছাড়ার পরিকল্পনা করছেন না। বিশেষ করে তার আবাসন প্রকল্পের বাড়ন্ত পোর্টফোলিও এমন ইঙ্গিতই দিচ্ছে।

অ্যাপার্টমেন্টে যেসব সুবিধা আছে
সোর্ট-ধাঁচের দুটি সুইমিং পুল ও সানডেক, শুধু বাসিন্দাদের জন্য রেস্তোরাঁ ও ব্যক্তিগত স্পিকইজি (গোপনধাঁচের লাউঞ্জ বার), সউনা  (উচ্চ তাপমাত্রার ছোট ঘর) ও ট্রিটমেন্ট রুমসহ সমন্বিত স্পা, গলফ সিমুলেট, স্ক্রিনিং রুম, আধুনিক ফিটনেস সেন্টার, পিকলবল কোর্ট এবং ২৪ ঘণ্টা ক্যাটারিং সেবা রয়েছে টাওয়ারে।

বিলাসবহুল এই আবাসনের ইন্টেরিয়র ডিজাইন করেছে ‘১৫০৮ লন্ডন’ ডিজাইন স্টুডিও এবং স্থাপত্য নকশা করেছে খ্যাতনামা প্রতিষ্ঠান ‘আরকিটেকটোনিকা’। মেসির অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এই বিনিয়োগ তাঁর জীবনধারা ও আর্থিক কৌশলের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।

এসি/আপ্র/২৬/২/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে