গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:০০ এএম ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।


শুক্রবার (১২ ডিসেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচ ১৩ রানে এবং চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। 


অন্যদিকে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 


কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৯ দশমিক ১ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন।


মিডল অর্ডার ব্যাটার সাদিয়া আকতারের ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ রান আসে। অতিরিক্ত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে। এছাড়া ৯ রান করে করেন সুমাইয়া আকতার ও হাবিবা ইসলাম।  


পাকিস্তানের রোজিনা আকরাম ও বারিরা সাইফ ৩টি করে উইকেট নেন। 


জবাবে ১৭ ওভারে ৪ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের পক্ষে কোমাল খান ২৫ ও আকসা হাবিব ২১ রান করেন। 


বাংলাদেশের অতশি মজুমদার, ফারজানা ইয়াসমিন ও হাবিবা ১টি করে উইকেট নেন। 


ম্যাচ সেরা হন পাকিস্তানের বারিরা সাইফ।


সংশ্লিষ্ট খবর

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা
২১ জুলাই ২০২৬

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সোমবার দেশে ফিরে মাদ্রিদের রাস্তায় খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ ন...

‘মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না’
২১ জুলাই ২০২৬

‘মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না’

২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর আনন্দের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়ে গেছে স্পে...

স্পেনের সোনালি প্রত্যাবর্তন, মেসির স্বপ্নভাঙা বিশ্বকাপ
২০ জুলাই ২০২৬

স্পেনের সোনালি প্রত্যাবর্তন, মেসির স্বপ্নভাঙা বিশ্বকাপ

ফুটবল কখনো কখনো শুধু একটি খেলা থাকে না; এটি হয়ে ওঠে কোটি মানুষের স্বপ্ন, আবেগ, আনন্দ আর অশ্রুর মহাকা...

শিরোপা তুলে দিয়ে আলোচনায় ট্রাম্প, মঞ্চেও তৈরি হলো বিতর্ক
২০ জুলাই ২০২৬

শিরোপা তুলে দিয়ে আলোচনায় ট্রাম্প, মঞ্চেও তৈরি হলো বিতর্ক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই