গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:০২ এএম ২০২৬
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকস
ছবি

বলের আঘাতে ক্ষত-বিক্ষত হওয়া ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস -ছবি ক্রিকইনফো

ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, এরই মাঝেই দুর্ঘটনার শিকার হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। বলের আঘাতে ক্ষত-বিক্ষত তার মুখ। তার মুখের ডান পাশে কেটে গেছে। চোখের নিচে ফুলে কালচে দাগ এবং নাক দিয়ে রক্ত ঝরেছে। পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখার সময়ই এই ঘটনা ঘটে।

এ নিয়েও অবশ্য মজা করতে ভোলেননি এই তারকা অলরাউন্ডার। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবিতে অট্টহাসির ইমোজি দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বলের শক্তি কেমন হতে পারে আপনাদের দেখা উচিত।’ দুর্ঘটনার সময় নেটে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। স্টোকস ব্যাটিং-বোলিং কিছুই করছিলেন না, দেখছিলেন পাশে দাঁড়িয়ে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষদিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। ফলে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। তিনি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তার আগে ৩৪ বছর বয়সী এই তারকার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস বলেছিলেন, কোচ পদে ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান।

‘এটি আমার সিদ্ধান্ত নয়, কিন্তু আমি নিশ্চিত যে সেরকম কিছু আসলে, আমার মন্তব্য জানতে চাইলে আমি বলব যে তার (ম্যাককালাম) জন্য আমার পূর্ণ সমর্থন আছে। তার পাশে থাকব। আমি অবশ্যই বাজের সঙ্গে কাজ করতে পছন্দ করি, তিনি দারুণ একজন মানুষ এবং খুব, খুব, খুব ভালো কোচ’, বলেছিলেন বেন স্টোকস।

সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে