গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। টুর্নামেন্টটিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

 

এর ফলে এনপিএলের ম্যাচগুলো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে গণ্য হবে। এবারের আসরে বাংলাদেশেরও বেশ কয়েকজন ক্রিকেটারের অংশ নেওয়ার কথা রয়েছে। গত ১৬ অক্টোবর আইসিসির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। 

 

সংস্থাটির সচিব পারস খাড়কা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

নেপালের ক্রিকেটের বিকাশ ও আন্তর্জাতিক পরিসরে এর বিস্তারে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ২৬ অক্টোবর শুরু হবে এনপিএলের এবারের আসর, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। 

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স ও সুদূরপশ্চিম রয়্যালস। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।


লিগ পর্বের খেলা শেষে ১৭ নভেম্বর শুরু হবে প্লে-অফ পর্ব। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে প্রতিযোগিতাটির। এবারের আসরে বিদেশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও অংশ নেবেন। আইসিসির স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে লিগটির আকর্ষণ আরও বাড়তে পারে। 

এদিকে, আগামী ১৯ থেকে ২১ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হবে আইসিসি এশিয়া কনফারেন্স। সিএএন জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা এনপিএলের এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। 

 

একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের উপস্থিতি নেপালের ক্রিকেট আয়োজনের জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!
১৭ অক্টোবর ২০২৬

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা হয়। তবে এই ধারা...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে
১৭ অক্টোবর ২০২৬

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন জয়াবর্ধনে

আইপিএলের ২০২৭ মৌসুমের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। শনিবার (১৭...

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস
১৭ অক্টোবর ২০২৬

১৬ বছর পর নতুন ভূমিকায় আইপিএলে ভাস

আইপিএলের সঙ্গে চামিন্দা ভাসের সংযোগ ছিল কেবল সেই খেলোয়াড়ি জীবনেই। সেখানেই এবার তিনি শুরু করতে যাচ্ছে...

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়
১৭ অক্টোবর ২০২৬

ইয়ামালকে বিশ্রাম দিতে চান ফ্লিক, তবে এখনই নয়

জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই ভীষণ ব্যস্ত সময় কাটছে লামিন ইয়ামালের। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের তাই কি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে